Mobile Date Time Bar
ঢাকা ০৯ আগস্ট ২০২৬ রাত ১২:০৫:১১

নতুন ভিসা চালু করল অস্ট্রেলিয়া, সুযোগ পাবেন বাংলাদেশিরাও

অস্ট্রেলিয়ায় চালু হচ্ছে নতুন নিয়মের সাবক্লাস ৪০৭ ট্রেনিং ভিসা, যার মাধ্যমে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কর্মক্ষেত্রভিত্তিক প্রশিক্ষণের সুযোগ পাবেন বিদেশিরা। আগামী ১২ নভেম্বর থেকে এ ভিসার আবেদনপ্রক্রিয়ায় নতুন শর্ত কার্যকর হচ্ছে।

প্রয়োজনীয় যোগ্যতা, অনুমোদিত স্পনসর ও প্রশিক্ষণ কর্মসূচির মনোনয়ন নিশ্চিত করতে পারলে বাংলাদেশিরাও এ ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে নতুন নিয়ম অনুযায়ী, আবেদন জমা দেওয়া এবং ভিসা মঞ্জুর- দুই সময়েই আবেদনকারীকে অস্ট্রেলিয়ার বাইরে থাকতে হবে।

দেশটির স্বরাষ্ট্র দফতর জানিয়েছে, অস্ট্রেলিয়ার ভেতরে থেকে আবেদন করলে তা বাতিল বলে বিবেচিত হবে। এমনকি অনলাইন আবেদনব্যবস্থা ‘ইমিঅ্যাকাউন্ট’-এর মাধ্যমে আবেদন জমা দেওয়ার সুযোগ থাকলেও এ নিয়মের ব্যতিক্রম হবে না।

নতুন বিধান অনুযায়ী, অস্ট্রেলিয়ায় অবস্থানরত কেউ ৪০৭ ভিসার জন্য আবেদন করতে চাইলে প্রথমে দেশটি ছাড়তে হবে। এরপর বিদেশে অবস্থান করে অনলাইনে আবেদন জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়াধীন থাকাকালে অন্য কোনো বৈধ ভিসা নিয়ে অস্ট্রেলিয়ায় প্রবেশ করা যাবে। তবে, ওই ভিসার শর্ত মেনে চলতে হবে এবং ৪০৭ ভিসা মঞ্জুরের সময় আবেদনকারীকে অবশ্যই অস্ট্রেলিয়ার বাইরে থাকতে হবে। বিদেশ থেকে আবেদন করলে এ প্রক্রিয়ায় কোনো অন্তর্বর্তীকালীন ভিসাও দেওয়া হবে না।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted

Copyright © 2026 Probash Times